জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস মালিকদের প্রস্তাবিত অযৌক্তিক ও একচেটিয়া ভাড়া বৃদ্ধির দাবির কাছে নতিস্বীকার না করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বার্তায় সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যাত্রী কল্যাণ সমিতির বার্তায় বলা হয়, ডিজেলের মূল্য মাত্র একটাকা বাড়লেও নানানখাতে অযৌক্তিক হিসাব ধরে ভুয়া ব্যয় বিশ্লেষণ করে বাস মালিক সমিতি ৬৪ শতাংশ […]