চট্টগ্রাম সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান সরকারের: বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান সরকারের: বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৫ অক্টোবর, ২০২৬ | ৩:০২ অপরাহ্ণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দায়িত্ব পালনে অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর নিষ্ঠার পরিচয় দিলে মিলবে পুরস্কার।

 

সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

জরুরি পরিস্থিতিতে যাত্রীদের জীবন রক্ষা সংশ্লিষ্ট সংস্থাগুলোর দক্ষতার ওপর পুরোপুরি নির্ভর করে উল্লেখ করে মন্ত্রী জানান, এই সেবায় কোনো রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না।

 

এদিন মহড়ার অংশ হিসেবে ব্যাংকক থেকে আসা ৯৮ জন যাত্রী ও পাঁচজন ক্রুবাহী একটি কাল্পনিক উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি ও অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। এরপর বিমানবন্দর ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও যাত্রী উদ্ধারের মহড়া সম্পন্ন করে।

 

সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার এই সমন্বিত কার্যক্রমের প্রশংসা করে বিমানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি বিমানবন্দরে বিশ্বমানের সেবা ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়েছে।

পূর্বকোণ/ঐশী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট