বোয়ালখালীতে এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হাবিবের অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে। এর আগে এলাকাবাসী পচা দুর্গন্ধ পেয়ে হাবিবের মৃত্যুর বিষয়টি জানাতে পুলিশকে খবর দেয়। হাবিব বোয়ালখালী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বাংলা পাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন বাস চালক। থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হায়াত উল্লাহ জানান, একটি জরাজীর্ণ ঘরের ছাদের বিমের সাথে মরদেহটি গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলছিলো। তার মৃত্যু […]