চট্টগ্রাম সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

অনলাইন ডেস্ক

৫ অক্টোবর, ২০২৬ | ৪:০৬ অপরাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ও চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়। পরে গত ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

কারাগারে যাওয়ার পর কয়েক দফায় জামিনের আবেদন করা হলেও আদালত তা মঞ্জুর করেননি।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এজাহারভুক্ত অন্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট