যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জানিয়েছে, এ ঘাঁটি লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। বিপ্লবী গার্ড দাবি করেছে, ওই ঘাঁটিতে থাকা মার্কিনিদের এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ লক্ষ্য করে ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে। এতে একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র যতক্ষণ শত্রুতাপূর্ণ আচরণ করবে ইরান ঠিক ততক্ষণ পর্যন্ত জবাব দিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড। […]