বিশ্ব যখন মনে করছিল মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাত হয়তো অবসানের দিকে এগোচ্ছে, তখন ঘটনাপ্রবাহ আবারও প্রমাণ করল- এই অঞ্চলে শান্তির পথ কখনোই সরল নয়। মাত্র কয়েকদিন আগে হরমুজ প্রণালীর আকাশে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে ব্যাপক বিমান হামলা চালায়। এর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। কিন্তু একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ও ইরান ‘চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে […]