সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেলের গোলাম মোস্তফা। তার পাসপোর্ট নম্বর- এ ০৮৬২৫৫৬১ ও অপরজন সাদুল্লাপুর গাইবান্ধার এ টি এম খায়রুল বাসার মণ্ডল। তার পাসপোর্ট নম্বর- এ ১৭৯১৫৮৮৩ । আজ বুধবার (১১ জুন) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে। হজ অফিস সূত্র জানায়, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মারা গেছেন ২২ বাংলাদেশি। এর মধ্যে মক্কায় ১৪ জন ও মদিনায় ৭ এবং আরাফায় ১ জনের […]