কলকাতায় নিউমার্কেট এলাকায় আবাসিক হোটেল অগ্নিকাণ্ডে ৯ জন নিহতের ঘটনায় সেই ‘শিখা ইন’র ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার এন্টালি মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তবে হোটেল মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো হদিশ মেলেনি। আনন্দবাজার লিখেছে, আবু জাফর ছাড়াও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানানো হয়নি। এ দুজনের মধ্যে ‘শিখা ইন’ লাগোয়া হোটেল ‘যাপন’র এক কর্মী রয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীররাতে ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত […]