আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন একটি টুর্নামেন্ট চালুর প্রস্তুতি নিচ্ছে, যেখানে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের শিরোপাজয়ী দলগুলো একে অপরের মুখোমুখি হবে একটি বৈশ্বিক টি-টোয়েন্টি আসরে। এই উদ্যোগ তদারকির জন্য গঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির নেতৃত্ব দেওয়ার ভার পড়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের ওপর। বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় আইসিসি এই নিয়োগের কথা জানিয়েছে। কমিটিতে তামিমের সহযোগী হিসেবে থাকছেন ক্রিকেট বিশ্বের প্রভাবশালী কয়েকজন কর্মকর্তা — বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং […]