দিল্লিতে পশ্চিমবঙ্গ ভবনে এক সংক্ষিপ্ত বৈঠককে ঘিরে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসে। গত ২২ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জীর মধ্যে হওয়া ওই সাক্ষাতের মাত্র ১৩ দিনের মাথায় তৃণমূলের ৬০ জন বিধায়ক বিদ্রোহ করে বিধানসভায় নতুন নেতৃত্ব দাবি করেছেন। এর ফলে গত ২৮ বছরের ইতিহাসে প্রথমবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অভ্যন্তরে অস্বস্তির লক্ষণ দেখা যায়। দলের বিভিন্ন বৈঠকে […]