প্রতিকূল আবহাওয়ার জেরে ভূমিধসে ফিলিপাইনে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অন্যদিকে চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশে টাইফুন ‘বাভি’ আঘাত হেনেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার (১১ জুলাই) গভীর রাতে পূর্ব চীনের উপকূলীয় শহর তাইঝৌতে আছড়ে টাইফুন বাভি পড়ে, যেখান থেকে প্রায় ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়। এর আগে, জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হেনে এবং উত্তর তাইওয়ানের পাশ দিয়ে বয়ে যাওয়ার সময় টাইফুনটি চীনে আঘাত হানে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় বাভির গতি কমতে ও […]