আটলান্টিক মহাসাগরের দেশ কেপ ভার্দেতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এছাড়া কয়েক জন আহতও হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা সবাই শিশু ও কিশোর। শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো। পশ্চিম আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে এ ধরনের দুর্ঘটনা বিরল। কারণ কেপভার্দের সড়কগুলোর অবস্থা বেশ ভালো, যানবাহনও ত্রুটিমুক্ত। সাংবাদিকদের কানুতো জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত […]