শব্দ ছাড়াই কথা বলা যায়। অনুভূতি, প্রয়োজন, ভালোবাসা কিংবা প্রতিবাদের ভাষাও প্রকাশ করা যায় হাতের ইশারা ও অঙ্গভঙ্গিতে। আজ ২৩ সেপ্টেম্বর বিশ্ব ‘সাইন ল্যাংগুয়েজ ডে’ বা ‘আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস’। সারাবিশ্বে পালিত হয় এই দিনটি। যারা কথা বলতে পারেন না, তাদের ভাষার প্রতি সম্মান রেখেই এই দিবস পালন করা হয়। তাদের আছে ৩০০টিরও বেশি সাংকেতিক ভাষা। ২০১৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে বধির মানুষদের অধিকার আরও দৃঢ় করতে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা সাংকেতিক ভাষা দিবসের ওপর […]