রাশিয়ার রাজধানী মস্কোতে একটি রেস্তোরাঁর কাছে এক নারীর বহন করা ঘরে তৈরি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছে। রবিবার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় হাতে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২১ জন আহত হন। শহরের প্রাণকেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কোয়ারে স্থানীয় সময় রাত ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে। জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি […]