ফিলিস্তিনের তরুণ প্রজন্মের কবি রেফাত আলারির ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি গাজার বাসিন্দাদের দুঃখ দুর্দশার কথা বিশ্ববাসীকে জানাতে ইংরেজিতে লিখতেন। আজ শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গাজার অপর এক কবি ও প্রয়াত রেফাত আলারিরের বন্ধু মোসাব আবু তোহা ফেসবুক পোস্টে বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমার বন্ধু ও সহকর্মী রেফাত আলারির ও তার পরিবারকে কয়েক মিনিট আগে হত্যা করা হয়েছে।’ ‘আমি এটা বিশ্বাস করতে চাই না। আমরা দুইজনই গাছ থেকে স্ট্রবেরি সংগ্রহ করতে পছন্দ করতাম’, যোগ করেন […]