ইরানের সামরিক বাহিনী এই উপসংহারে পৌঁছেছে যে গত মে মাসে হেলিকপ্টার বিধ্বস্তের প্রধান কারণ ছিল আবহাওয়া পরিস্থিতি। যাতে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রবিবার জানায় যে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দুর্ঘটনার বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে রাইসি এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা আটজনই মারা যান। প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটির রক্ষণাবেক্ষণ ও মেরামত সংক্রান্ত যাবতীয় নথিপত্রের পাশাপাশি এর ফ্লাইট রেকর্ডারও পরীক্ষা করা […]