দেশে যে কয়টি বড় জাদুঘর রয়েছে তারমধ্যে অন্যতম জাতিতাত্ত্বিক জাদুঘর। এই জাদুঘরের দর্শক খরার চিত্রের মাধ্যমে দেশের অন্যান্য জাদুঘরের অবস্থাও আঁচ করা যায়। দেশীয় জাদুঘরের এমন নাজুক পরিস্থিতিতে আজ শনিবার পালন করা হচ্ছে আর্ন্তজাতিক জাদুঘর দিবস। ‘শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর’ প্রতিপাদ্যে রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি। দিবসটিতে সকাল ১০ টায় র্যালি ও আলোচনার সভার আয়োজন করে জাতিতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ। নগরীর আগ্রাবাদে আয়োজিত এই র্যালি ও আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম […]