সারাবছর যেসব ফল কমবেশি সবারই খাওয়া হয় সেসবের মধ্যে রয়েছে আনার। লাল টুকটুকে আনার কেবল খেতেই মজা এমন নয়, বরং এ ফল পুষ্টি উপাদানেও ঠাসা। আসুন জেনে নিই আনারের নানা পুষ্টিগুণ। যা আমাদের শরীর, ত্বক, চুল ভালো রাখতে সহায়তা করে থাকে। অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বাড়ায়: শরীরের কোষগুলোকে ফ্রি রেডিক্যালের ড্যামেজ থেকে বাঁচায় অ্যান্টি-অক্সিডেন্ট। আনারের রসে আছে বিভিন্ন পলিফেনোলিক কম্পাউন্ডস, যেমন-পিউনিকালাজিনস, এনথোসায়ানিনস ও হাইড্রোলাইজেবল ট্যানিনস। যেগুলো পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে পরিচিত। এগুলো শরীরকে ফ্রি রেডিক্যাল হতে রক্ষা করে। অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনোলিক […]