ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা শামসুন্নাহার পরীমনি। এদিন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন। ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। গত বছর ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির […]