২০০৫ সালের ১৭ জুন চট্টগ্রাম শহরে চেরাগী পাহাড়ের মোড়ে ১০ বাই ১০ ফিটের ছোট্ট একটা ঘরে স্বল্প পুঁজি আর অল্প বই আর বইয়ের প্রতি অপার ভালোবাসা নিয়ে বাতিঘরের যাত্রা শুরু হয়েছিল। গত ১৭ জুন ২০২৫ বাতিঘর বিশ পূর্ণ করে একুশ বছরে পা রাখল। ইতিমধ্যে বাংলাদেশের চারটি বিভাগীয় শহর চট্টগ্রাম ঢাকা সিলেট ও রাজশাহীতে বড় পরিসরে বাতিঘরের চারটি দৃষ্টিনন্দন পুস্তকবিপণি প্রতিষ্ঠিত হয়েছে। শাহবাগ ও বাংলাবাজাওে রয়েছে আরও দুটি বিক্রয়কেন্দ্র। দেশি-বিদেশি, বিচিত্র-বিপুল বইয়ের এক বিশাল ভুবন বাতিঘর। যেখানে বড় পরিসর, দৃষ্টিনন্দন নকশা […]