ফুটপাতে হাঁটা নাগরিকদের অধিকার। কিন্তু বছরের পর বছর ধরে হকারেরা ফুটপাত দখল করে নাগরিকদের হাঁটার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আসছে। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নিউ মার্কেট এলাকাসহ বেশ কয়েকটি জায়গা থেকে হকারদের সরিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে। এজন্য আমরা চসিককে ধন্যবাদ জানাই। কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী হকারদের পুনর্বাসনের কথা বলছেন। হকারদের পুনর্বাসন করা চসিকের কাজ না। এমনকি এসব হকারদেরও কিন্তু ফুটপাতে চসিক বসায়নি। তাহলে চসিক কেন হকারদের পুনর্বাসন করবে? এরপরও যারা ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে, তারা সবাই স্বল্প […]