চলতি নভেম্বরে উৎপাদনে যেতে পারছে না চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প। কর্ণফুলী নদীর ওপারে প্রকল্পটি নিয়ে ওয়াসা একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ায় এটি নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে পারছে না। পশ্চিম পটিয়া কালারপুল ব্রিজ সংলগ্ন শিকলবাহা খালের মাটির তলদেশে প্রায় ৭০ ফুট নিচ দিয়ে একটি পাইপলাইন বসাতে গিয়ে এ চ্যালেঞ্জে পড়ে ওয়াসা। এ কারণে প্রকল্পের প্রায় সব কাজ শেষ করার পরও উৎপাদনে যেতে পারছে না পানি সরবরাহ প্রকল্পটি। এর আগে চলতি নভেম্বর মাসকেই প্রকল্পটি উৎপাদনে যেতে সময় নির্ধারণ করেছিল […]