নগরীর কোর্ট বিল্ডিং এলাকার পরীর পাহাড় ও জহুর হকার্স মার্কেটের মধ্যবর্তী স্থানের সরকারি খাস জমি থেকে আরও ৬ টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে তিন ঘণ্টার অভিযানে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, কোতোয়ালী থানার আন্দরকিল্লা মৌজার বি.এস. ১ নং খাস খতিয়ানের ৩০৩০ দাগের […]