নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও যানজট নিরসনে সিএমপি কমিশনারের কাছে ১১টি প্রস্তাবনা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। গতকাল সোমবার বিকেলে কমিটির নেতৃবৃন্দ নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার হাসিব আজিজের সাথে দেখা করে এসব প্রস্তাবনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কার্যকরী পরিষদের চেয়ারম্যান এসএম নুরুল হক, মহাসচিব এইচএম মুজিবুল হক শাকুর, কমিটির নেতা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম, মাহফুজুল হক শাহ, কমডোর (অব.) ইফতেখার হাসান, লায়ন নুরুল আলম ও প্রফেসর […]