নগরীর দুই নম্বর গেটে অবস্থিত বিপ্লব উদ্যানের পরিবেশ ধ্বংস করে নতুন স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতি। গতকাল বুধবার সকাল ১১টার দিকে বিপ্লব উদ্যানের সামনে মানববন্ধন করে সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, আমরা আগেও একবার মানববন্ধন করেছিলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদের কথা রাখেনি। এখানে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে তারপরও চসিক নতুন স্থাপনা নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ব্যবসার জায়গায় ব্যবসা করেন কোনো আপত্তি নাই। কিন্তু প্রকৃতি নষ্ট করে কোনো ব্যবসা করা যাবে না। […]