বাংলাদেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দেশের একমাত্র তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) স্থাপনে বিদেশি অংশীদার খুঁজছে অন্তর্বর্তী সরকার। এজন্য সরকার ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জাপানের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে বলে জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে। জ্বালানি বিভাগের একজন ঊর্ধতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘সরকার জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ চাচ্ছে। তার অংশ হিসেবে ইআরএল-২ স্থাপনে বিদেশি পার্টনার খোঁজা হচ্ছে।’ এর আগে আওয়ামী লীগ সরকার ইআরএলের দ্বিতীয় ইউনিট স্থাপনে […]