চট্টগ্রামে এক পুলিশ সদস্যের বাসায় ঢুকে তাকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানিসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পর মামলা দায়ের করা হয়। এখন সেই মামলা তুলে নিয়ে বাদীকে বারবার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার (১১ আগস্ট) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চৌধুরীনগর এলাকায় এই হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরদিন সোমবার (১২ আগস্ট) নগরীর বায়েজিদ থানায় ওই পুলিশ সদস্যের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর থেকে মামলা তুলে নিতে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে বলে জানান রোজিনা। তিনি […]