সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান পূর্বকোণকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। গাড়িটি জব্দ করে চালককে আটক করি। তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার ও প্রক্টর অধ্যাপক ড. তানভীর […]