শতকোটি টাকার ৭৪ গাড়ির আমদানিকারক চট্টগ্রাম বন্দর থেকে ১০/১৫ বছরেও খালাস করেনি। এদিকে গাড়িগুলো খালাসে কাস্টমস কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তি দিলেও সারা মেলেনি। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থেকে গাড়িগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। এতে ব্যবহার অনুপযোগী হওয়ায় ওই গাড়িগুলো ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রিপোর্টে ধ্বংসের সুপারিশ করা হয়। এরই প্রেক্ষিতে গত বছরের জুনে ওই ৭৪ গাড়ি কেটে লোহার স্ক্র্যাপ হিসেবে ধ্বংস করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এবার সেই স্ক্র্যাপ লোহাগুলোই টন হিসেবে বুধবার (৫ […]