চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কনটেইনার খুলে পণ্য ডেলিভারির প্রচলিত প্রথা থেকে সরে আসতে বন্দরের পুরাতন এক্স ওয়াই শেডকে প্রস্তুত করা হয়েছিল। তবে সেই পরিকল্পনাকে আরো বড় করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুধু এলসিএল কার্গো ডেলিভারি নয়, এবার এক্স ওয়াই শেডকে পুরোদমে একটি পূর্ণাঙ্গ অফডক হিসেবে ব্যবহারের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রস্তুত হওয়া এক্স ওয়াই শেডকে ফেলে না রেখে আপাতত ব্যাকআপ ইয়ার্ড হিসেবে ব্যবহার করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় বহু বছর ধরে পড়ে থাকা ৩৫৪ পণ্যবাহী কনটেইনার […]