দুই দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করেন তারা। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের ডা. বেলায়েত হোসেন ডালি, ডা. ফাহমিদা রশীদ। এতে প্রায় ১৫০ জনের মত বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। সহমত প্রকাশ করে উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাসুদ করিম, ডা.মাহমুদুর রহমান, এ জেড এম জাহিদ, ডা. ফয়েজুর রহমান, […]