বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’- ২০২৫’র আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ‘নতুন কুঁড়ি’-২৫’র চট্টগ্রাম আঞ্চলিক ও বিভাগীয় বাছাইয়ের প্রস্তুতি নিয়ে অংশীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অডিশন কমিটির সদস্য সচিব ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক উম্মে হাবিবা দীনাসহ চট্টগ্রামের সিনিয়র সঙ্গীত, নাট্য, নৃত্য ও আবৃত্তি শিল্পীগোষ্ঠী, […]