চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অমোচনীয় কালি নিয়ে একাধিক প্যানেল অভিযোগ তুলেছে। তবে কালি মুছে যাওয়া নিয়ে কোনো সমস্যা দেখছে না নির্বাচন কমিশন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ৫ অনুষদ ভবনের ১৫ কেন্দ্রে চলছে চাকসুর ভোট গ্রহণ। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে দ্রোহ পর্ষদ, ১২টায় ছাত্রদল এবং সাড়ে ১২টার দিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকেও একই অভিযোগ দেওয়া হয়। ছাত্রদলের ভিপিপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘নির্বাচন কমিশন বারবার অমোচনীয় কালি ব্যবহারের কথা বললেও বাস্তবে তা মানা হয়নি। […]