চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৯ জন। নিহতদের একজন হলেন রাঙামাটির বাসিন্দা দুখি চাকমা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন নগরীর চন্দনপুরা এলাকার তাহসিন আজমি। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রামে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২ জনের। আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। […]