দলের মধ্যে শৃঙ্খলা ফেরাতে মাঠ পর্যায়ে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কর্মকাণ্ডে বিএনপির কোন নেতাকর্মী জড়ালে সাংগঠনিক ও প্রশাসনিক, দুইভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এক সপ্তাহ ধরে চট্টগ্রামসহ সারাদেশে নগরীর প্রতিটি থানা এবং জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা এলাকায় বালুমহল দখল, সন্ত্রাস, চাঁদাবাজের সাথে জড়িতদের তালিকা তৈরি করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি সূত্র জানায়, যদি কোন […]