চট্টগ্রাম নগরীর চারটি আসনে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা দিয়েছে নগর জামায়াত। আজ শনিবার (২২ মার্চ) বিকেলে সংগঠনটির এক দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেয়া হয় বলে জানান নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। জানা যায়, দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ভারপ্রাপ্ত অঞ্চল পরিচালক অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া। এতে চট্টগ্রাম মহানগরীর […]