২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রবিবার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দরে নতুন এজেন্ট ডেস্ক উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান। বিডা চেয়ারম্যান বলেন, সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বড় বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। বন্দরের চলমান সংস্কার কাজ শেষ হলে দুর্নীতি ও হয়রানি কমে আসবে। তিনি আরও বলেন, বন্দরের নিউ […]