চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন দেয়াল ধসে ৫ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টায় নগরীর ফয়’স লেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হাওলাদার (২৭)। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, রাতে চিড়িয়াখানার প্রধান গেটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদ ও পাশের দেয়াল ধসে পাঁচ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ […]