চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬১তম যৌথ সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্কলিত ৪৪৭ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়। আজ শনিবার (২৮ জুন) বিকেল আড়াইটায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও এফসি সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন এবং তা আগামী সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়। সভায় আরো […]