চট্টগ্রামে এবার ঈদুল আজহায় চার লাখ ১৫ হাজার ৩৫১ পিস পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। আজ (১০ জুন) সন্ধ্যায় আড়তদার সমিতি এই তথ্য জানিয়েছে। তবে ন্যায্যদাম না পেয়ে হাজার হাজার চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এতে বড় ধরনের লোকসান গুনতে হয়েছে তাদের। সিটি কর্পোরেশন রাস্তা থেকে সংগ্রহ করে তা ডাম্পিং স্টেশনে ফেলে দিয়েছে। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মুসলিম উদ্দিন পূর্বকোণকে বলেন, প্রচণ্ড গরম ও দীর্ঘক্ষণ সময়ক্ষেপণের পর চামড়া আতুরা ডিপো আড়তে […]