আন্তর্জাতিক টেন্ডার আহ্বান ব্যতিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে প্রদান করা হলে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটি এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মোখতার হোসেন স্বাক্ষরিত ও প্রেরিত বিবৃতিতে আরও বলা হয়, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুবাই ভিত্তিক ডিপি […]