চট্টগ্রাম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

মক্কা রুটে হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে সৌদিয়া এয়ারলাইন্স

মক্কা রুটে হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে সৌদিয়া এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৬ | ৯:৪৩ অপরাহ্ণ

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স এ বছরের প্রথম হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এ উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করে বিমান সংস্থাটি।

 

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজ খানম, এমপি। এ সময় তিনি হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।

 

সংশ্লিষ্টরা জানান, এ বছর হজ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সৌদিয়া আগেভাগেই হজ-সংক্রান্ত বিক্রয় ও বিতরণ কার্যক্রম সম্পূর্ণভাবে ডিজিটাল ব্যবস্থায় নিয়ে এসেছে। পাশাপাশি ‘রুট টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকার হজ ক্যাম্পেই ইমিগ্রেশন, লাগেজ চেক-ইনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় হজযাত্রীরা নির্বিঘ্নে যাত্রা শুরু করতে পারছেন।

 

এতে তাদের সময় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও জানানো হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং বাংলাদেশে সৌদিয়ার কান্ট্রি ম্যানেজার সালমান আল আলালি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট