চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

পাহাড় কাটায় সীতাকুণ্ডের একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ডকে দুই লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

পাহাড় কাটায় সীতাকুণ্ডের একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সীতাকুণ্ড উপজেলায় বাড়বকুণ্ড এলাকায় অভিযানে পাহাড় কাটার সত্যতা মিললে এই জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ফরিদ আহমেদ (৬৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন । অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস ও গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম।আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরা ।
পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট