চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৪ এপ্রিল, ২০২৬ | ৮:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিন সশস্ত্র মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- কাঞ্জরপাড়া এলাকার মো. রাশেদ প্রকাশ রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।

 

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি বড় রামদা উদ্ধার করা হয়েছে।

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তাররা মূলত সীমান্ত এলাকা দিয়ে আসা মাদক চালান নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করত। পহেলা বৈশাখের ছুটির সুযোগ নিয়ে মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা পেশাদার মাদক কারবারি এবং ঘটনার সময় একটি বড় চালানের পাহারায় নিয়োজিত ছিল। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট