চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৫ মার্চ, ২০২৬ | ১২:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বিবিসি–২ নামক একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১৪ মার্চ) বিকেলে অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

 

অভিযান চলাকালে দেখা যায়, ইটভাটার জন্য কোনো প্রকার পূর্ব অনুমতি ছাড়াই আশপাশের এলাকা থেকে মাটি কাটা হচ্ছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং আইনবিরোধী। অবৈধভাবে মাটি কাটার দায়ে সংশ্লিষ্ট ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট