চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

আনোয়ারা সংবাদদাতা

১ মার্চ, ২০২৬ | ৯:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বারখাইন শোলকাটা এলাকার আলোচিত ডাকাত সম্রাটের বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০-১৫ জন পালিয়ে যায় বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সম্রাট নামের এক ডাকাতের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়েছে।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আরও ১০-১৫ জনকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট