চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইজিবাইক চালকের

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৩ | ৭:০১ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারির চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেন (৫৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন একই এলাকার মৃত আতু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাহ নেওয়াজ আল আজাদ বলেন, বিকেলে আলী হোসেন সিকদারপাড়ার একটি দোকানে তার ইজিবাইকের ব্যাটারি চার্জে দেয়। গাড়িটি বৃষ্টির পানিতে ভেজা ছিল। বিদ্যুতের সংযোগ দেওয়ার সাথে সাথে গাড়িটি বিদ্যুতায়িত হয়। এ সময় গাড়িতে ছিল আলী হোসেন। যার কারণে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনাস্থলে একজন অফিসার পাঠিয়েছি। অন্যকোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট