চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কদমতলীতে ‌এস.পি. ডাইন হলের উদ্বোধন

বিজ্ঞপ্তি

১৪ এপ্রিল, ২০২৬ | ২:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের কদমতলীতে ‌এস.পি. ডাইন এন্ড পার্টি হলের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হলের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ সালাহউদ্দীন সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম, সাবেক কমিশনার আলহাজ জয়নাল আবেদিন জিয়া, কদমতলী বাইতুল জান্নাত মহল্লা কমিটির সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কদমতলী মহল্লা কমিটির সাধারণ সম্পাদক বদরুল হুদা মুরাদ, আন্তঃজেলা মালামাল পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী শামসুদ্দীন সোলেমান, শাকিল, মাদারবাড়ি লোহা ব্যবসায়ী সমিতির সভাপতি তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট