চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে আহত শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে আহত শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৬ | ৪:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যস আক্রান্ত হয় ১০ শ্রমিকের মৃত্যুর রেশ কাটার আগেই এবার বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

মো. আলাউদ্দিন (৪৫) উপজেলার কুমিরার বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।

 

রবিবার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে অবস্থিত শামছুল আলমের মালিকানাধীন বারাকা শিপব্রেকিং ইয়ার্ড। গত রবিবার সেই ইয়ার্ডের জাহাজ ভাঙা উঠোনে কাজ করার সময় ভারি লোহার আঘাতে গুরুতর আহত হন আলাউদ্দিন নামের এক শ্রমিক। এতে গুরুতর আহত হলে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ রবিবার মৃত্যুর সাথে লড়ে সকালে তিনি মারা যান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বারাকায় এক সপ্তাহ আগে কাজ করার সময় শ্রমিক আলাউদ্দিন আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজের ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট