চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজার এক্সপ্রেসে ছোড়া পাথরে মাথা ফাটলো যাত্রীর

কক্সবাজার এক্সপ্রেসে ছোড়া পাথরে মাথা ফাটলো যাত্রীর

বোয়ালখালী সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৬ | ৩:২৯ অপরাহ্ণ

ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ছোড়া পাথরে মাথা ফাটলো ট্রেনের এক যাত্রীর।

 

আহত শাহিন আহমেদ (৩৯) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

 

শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ইসলামাবাদ স্টেশন এলাকায় ছোড়া পাথরে তিনি আহত হন।

 

আহত যাত্রী শাহিন আহমেদ জানান, তিনি ঢাকা উত্তরা থেকে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। শনিবার দিন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্য ফিরছিলেন। তবে চলতি পথে একটি পাথর এসে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। এরপর গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে শাহিনকে সেবা দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ট্রেন পরিচালক ওমর ফারুক রাসেল বলেন, আহত যাত্রী বোয়ালখালী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি চিকিৎসা পরবর্তী সময়ে গন্তব্যে পৌঁছেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ট্রেন যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি চলন্ত ট্রেনে ছোড়া পাথরে মাথা আঘাত পেয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট